SIR 2026 Hearing: অনুপস্থিতিতে প্রতিনিধির মাধ্যমে ডকুমেন্টস জমা দেওয়ার আবেদনপত্র
SIR 2026 Hearing
প্রতিনিধির মাধ্যমে নথিপত্র জমার অনুমতিপত্র (নমুনা)
বরাবর,
সংশ্লিষ্ট আধিকারিক (পদবি),
[দপ্তরের নাম], [ব্লক/শহরের নাম],
[জেলার নাম]।
বিষয়: সশরীরে উপস্থিত হতে না পারায় প্রতিনিধির মাধ্যমে নথিপত্র জমা দেওয়ার আবেদন।
মহাশয়/মহাশয়া,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], পিতা- [পিতার নাম], গ্রাম- [গ্রামের নাম], পোস্ট- [পোস্ট অফিসের নাম], জেলা- [জেলার নাম]-এর একজন স্থায়ী বাসিন্দা। আমি আপনার দপ্তরে চলমান (SIR) ভেরিফিকেশন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত প্রার্থী।।
অনিবার্য কারণে নির্দিষ্ট দিনে আমার পক্ষে সশরীরে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায়, আমার প্রতিনিধি হিসেবে আমার [সম্পর্ক, যেমন- ভাই/পিতা], নাম- [প্রতিনিধির নাম], আমার সমস্ত অরিজিনাল নথিপত্র আপনার দপ্তরে জমা করবেন। উক্ত প্রতিনিধির পরিচয়পত্র এবং আমার সম্মতির স্বপক্ষে এই পত্রটি পেশ করছি। আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধির মাধ্যমে নথিপত্র গ্রহণ করে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
(আবেদনকারীর স্বাক্ষর)
নাম: [আপনার নাম]
মোবাইল নম্বর: [আপনার নম্বর]


বিগত প্রায় ৫ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।
